×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-১৬
  • ১৮৬ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলা। গভীর রাতে বাড়িতে ঢুকে অভিনেতাকে ছুরি দিয়ে কোপাল দুস্কৃতী। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি সইফ। সূত্রে প্রকাশ, বুধবার (১৫ জানুয়ারি ) মধ‍্যরাতে সইফের মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে এক দুস্কৃতী ঢুকে পড়ে। মনে করা হচ্ছে চুরির উদ্দেশেই সইফের বাড়িতে ঢুকে ওই দুস্কৃতী। সে ঘরে ঢোকার চেষ্টা করলে অভিনেতার ঘুম ভেঙে যায়। তিনি দুস্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। এর মধ‍্যেই একাধিকবার সইফকে আঘাত করে পালিয়ে যায় ওই দুস্কৃতী। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসারত।আপাতত সইফ বিপদ মুক্ত বলে হাসপাতাল সূত্রের খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বান্দ্রা থানার পুলিশ। কে বা কারা বলিউডের নবাবের উপর হামলা চালালো, সন্ধান করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাকাতির উদ্দেশে অভিনেতার বাড়িতে ঢুকে ছিল দুস্কৃতী। তবে নিছকই চুরি নাকি এই হামলার নেপথ‍্যে অন‍্য কোনও কারণ আছে, খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। এবার সইফের বাড়িতে ঢুকে তাঁর উপর হামলা। স্বাভাবিকভাবেই আতঙ্কিত বলিউড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat