×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-০১-১৮
  • ১৭৬ বার পঠিত
মাসুদুর রহমান,কিশোরগঞ্জ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ প্রতিপাদ্য নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিশোরগঞ্জে তারুণ্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। দেশব্যাপী চলমান তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে শনিবার (১৮ জানুয়ারি) কিশোরগঞ্জ পৌর শহরের পুরাতন স্টেডিয়ামে দুই দিনব্যাপী তারুণ্য মেলার শুভ উদ্বোধনকরা হয়েছে।মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।উদ্বোধন শেষে জেলা প্রশাসক ফৌজিয়া খান বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে মেলার স্টলগুলো পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন রাজনৈতিক দরের নেতৃবৃন্দ সহ ছাত্র সমন্বয়করা উপস্হিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন, যারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়েছে তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তাদের পণ্য গুলো প্রচার প্রসারের জন্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তরুণ উদ্যোক্তা সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।দুই দিনব্যাপী এ মেলায় শহরের পুরাতন স্টেডিয়ামে বই, দেশীয় পিঠা, প্রসাধনী, কারুপণ্য ও কুটিরশিল্প, ফাস্ট ফুড, ব্লাড গ্রুপ নির্ণয়সহ মোট ৪০টি স্টল বসেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat