×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ১৯৪ বার পঠিত
নাদিমুল আল তানভীর, (কুমিল্লা উত্তর জেলা)

মাদকের ভয়াবহতা  থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে কুমিল্লার মুরাদনগরে   শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ব্যাডমিন্টন খেলার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৪ জানুয়ারী)  রাত ৯ টায় জমকালো আয়োজনে  ভূতাইল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। 
তিন ম্যাচের রুদ্ধশ্বাস  ফাইনালে  চ্যাম্পিয়ন হয়েছে ঘোড়াশাল স্পোর্টিং ক্লাব, মুরাদনগর। খেলায়  রানার আপ হয় চেচড়া ব্যাডমিন্ট ফাইটার্স, নবীনগর।   চ্যাম্পিয়ান দলকে নগদ ৫০ হাজার ও রানার আপকে ১০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হয়। 

জানা যায়,  মাদক থেকে যুব সমাজকে  দূরে রাখতে ব্যাডমিন্টন টুর্নামেন্টের  আয়োজন করেন ভূতাইল গ্রামের বাহরাইন প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক   মোহাম্মদ  সাজ্জাদ হোসেন।  তিনি উক্ত  খেলার  মাঠ চার্জসহ  যাবতীয় খরচ ফ্রী করে দেন।
গত ৯ ডিসেম্বর খেলাটি  শুরু  করেন। ২৪  জানুয়ারি খেলার গ্র্যান্ড  ফাইনাল নানা আয়োজনের মধ্যে দিয়ে সমাপ্ত করেন। এর আগে খেলায় ১৬ টি দল অংশগ্রহণ করেন।একটানা দেড় মাস এ খেলা চলে।  প্রতিদিন সন্ধার পর যুবকরা দলে দলে খেলা দেখতে মাঠে আসেন ও  ব্যাডমিন্টন খেলার  সুস্থ বিনোদন উপভোগ করেন।  

উক্ত খেলায়, আনোয়ার হোসেন (আনু) মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ,  ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক  মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। 
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন   জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির ভূইয়া। খেলাটি উদ্বোধন করেন ১নং শ্রীকাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ  বশির।  এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  রফিকুল ইসলাম বাহাদুর, ফজলুল হক বাবুল, খায়রুল বাশার,  মাহবুব হাসান সরকার কমল, সুজন মুন্সিসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat