×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ২৪১ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
ভোমরা স্থলবন্দর সংলগ্ন জাহাংগীর মার্কেটে বিজিবি, পুলিশ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালিত। ২৯ জানুয়ারি বুধবার ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা স্থলবন্দর সংলগ্ন জাহাংগীর মার্কেটে বিজিবি, পুলিশ এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে ভোমরাস্থ জাহাংগীর মার্কেটে কতিপয় অসাধু ব্যবসায়ী শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী, এ্যালুমিনিয়াম এবং জিরা বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে ভারতীয় অবৈধ পণ্য বিক্রয় বন্ধের লক্ষ্যে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ সরকার এর সাথে ০৩ জন, বিজিবি’র পক্ষে (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা এর সাথে ১৫ জন বিজিবি সদস্য এবং পুলিশ সদস্য ০২ জন  উপস্থিত ছিলেন। টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে টাস্কফোর্স দল কর্তৃক জাহাংগীর মার্কেটের মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোর এবং সীমান্ত এ্যালুমিনিয়াম এন্ড ভ্যারাইটিজ ষ্টোরে অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী, এ্যালুমিনিয়াম এবং জিরা উদ্ধার করে; যার আনুমানিক সিজার মূল্য ১৯,০০,০০০/- (উনিশ লক্ষ) টাকা। এ সময়ে দোকান মালিকগণ উক্ত মালামালের বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মায়ের দোয়া ভ্যারাইটিজ স্টোরের মালিক গোলাম নবী বিশ্বাস’কে ১০,০০০/- এবং সীমান্ত এ্যালুমিনিয়াম এন্ড ভ্যারাইটিজ স্টোরের মালিক আবু বক্কর সিদ্দিক’কে ২,০০০/- টাকা সর্বমোট ১২,০০০/- জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat