×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ১৫৫ বার পঠিত
মাসুদ রানা, উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. ফরহাদ আলীকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। সে উপজেলার উধুনিয়া ইউনিয়নের দত্তখারুয়া গ্রামের মো. হাসান আলীর ছেলে। 
২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ প্যানেলে কবি জসিম উদ্দিন হলে ভিপি নির্বাচিত হন ফরহাদ আলী।

বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.রাকিবুল হাসান।
এ সময় তিনি জানান রোববার (২ ফেব্রুয়ারী) রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. ফরহাদ আলীর নিজ গ্রামের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ সভাপতি ও কবি জসিম উদ্দিন হলের ভিপি এবং উপজেলার দত্তখারুয়া গ্রামের হাসান আলীর ছেলে।
তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে সোমবার (৩ ফেব্রুয়ারী) আদালতের প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat