×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ১২৪ বার পঠিত

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :


সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সিরাজগঞ্জ -৫ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীম এর দিক নির্দেশনায় ও সার্বিক সহযোগিতায় গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। 


মঙ্গলবার সকালে উপজেলা যুবদলের আয়োজনে

পৌর মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে প্রায় ১ হাজার প্যাকেট খাবার মানুষের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার ও পরিচালনা করেন যুবদলের সদস্য সচিব আলম প্রমানিক। 


এ সময় উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক সিনিয়র যুগ্ন- আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান, সাবেক যুগ্ন- আহ্বায়ক রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রমানিক, সাবেক যুগ্ন- আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, সাবেক সদস্য মামুন হোসেন বরাত, সাবেক সদস্য শামীম আহাম্মেদ, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওহাব আলী মন্ডল, উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক গোলাম কিবরিয়া, যুগ্ন- আহ্বায়ক হুমায়ন কবির শাকিল, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ন- আহ্বায়ক আসমাউল শেখ, যুগ্ন-আহ্বায়ক হোসেন আলী, উপজেলা যুবদলের সদস্য বাবু শেখসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat