×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-১৫
  • ১৬৩ বার পঠিত

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে ড্রাম ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১১ দিকে আত্রাই-কালীগঞ্জে সড়কের বারো বিঘা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাদিকুর রহমান বাবু-(৫২) ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামের মৃত আঃ ছামাদ মৃধার ছেলে। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী।

‎স্থানীয় সূত্রে জানা যায়, এ দিন নিহত সাদিকুর রহমান হাট থেকে বাজার করে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। ফিরার পথে বারো বিঘা নামক স্থানে তিনি পৌঁছালে পিছন থেকে আসা বালু বোঝাই ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে তিনি সড়কে পড়ে যায় এবং শরীরের উপর দিয়ে ট্রাকের চাকা চলে যাওয়াই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক সহ চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সামনে থাকা নওদুলী বাজারে জনসাধারণ ট্রাক সহ চালককে আটক করে থানা পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশের হাতে ট্রাক চালক কে তুলে দেন।

‎আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনা শোনার পর আমি সেখানে গিয়েছিলাম। ট্রাক সহ চালকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat