×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ৮৪ বার পঠিত

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ পৃথক ভাবে অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুইজনকে গ্রেফতার করেছে। এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী আরো চার জনকে গ্রেফতার করেছে রাণীনগর থানাপুলিশ । গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

‎রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মসলেম উদ্দীন জানান,অপারেশন ডেভিল হান্টের আওতায় শুক্রবার রাতে উপজেলার রাতোয়াল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের মৃত তাহের আলীর ছেলে উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক (৪৭) কে গ্রেফতার করা হয়েছে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আব্দুর রাজ্জাক ওই মামলার তদন্তপ্রাপ্ত আসামী। এছাড়া একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে উপজেলার পূর্ব বালুভরা গ্রামের জমির আলীর ছেলে সেকেন্দার মাঝি,একই গ্রামের আফজাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম,বিষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে হারুনুর রশিদ হিরু,আমগ্রামের ছোলাইমান আলীর ছেলে জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

‎অপর দিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান,শুক্রবার রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে উপজেলার ভাঙ্গাজাঙ্গাল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই গ্রামের জনাব আলীর ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশা উইনিয়নের সাবেক দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক মাহাবুব ইসলাম মিলন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মিলন আত্রাই থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার তদন্ত প্রাপ্ত আসামী। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat