×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ১১৭ বার পঠিত

মো:খালেদ সাইফুল্লাহ ,কমলগঞ্জ:


মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে বার্ষিক মূল্যায়ন পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ১০টায় আদমপুর ইউনিয়নের নয়াপত্তন গ্রামে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ এর আয়োজনে মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্রে পুরস্কার বিতরণ করা হয়।

বামসাস কমলগঞ্জ শাখার সভাপতি এল ইবুংহাল সিংহ শ্যামল এর সভাপতিত্বে ও হৈরোল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও মনিপুরী ভাষা শিক্ষক কনথৌজম শিল্পী ও মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা কবি অয়েকপম অঞ্জু’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত সিংহ,আদমপুর ইউনিয়ন পরিষদ এর সাবেক সদস্য কে মনীন্দ্র কুমার সিংহ, মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বৃন্দা রানী সিনহা, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাহউদ্দিন শুভ প্রমুখ।

সভায় বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে মণিপুরী ভাষার মতো সুপ্রাচীন ঐতিহ্যের একটি উন্নত ভাষাকে দ্রুত সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন এবং দ্রুততম সময়ের মধ্যে নিজস্ব লিপিতে লেখা মণিপুরী ভাষায় প্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষাদানের কার্যক্রম শুরু করার আহবান জানানো হয়। এছাড়া অনেক ক্ষেত্রে মণিপুরী ভাষা ভিন্ন নাম-পরিচয়ে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে বক্তারা সরকারি-বেসরকারি সকল পর্যায়েই মণিপুরী ভাষাকে তার প্রকৃত পরিচয়ে উপস্থাপনের আহবান জানান।

আলোচনা সভা শেষে মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, মণিপুরী জাতির মাতৃভাষার নাম ‘মণিপুরী ভাষা’। এই ভাষা সেই প্রাচীনকাল থেকেই মণিপুরী জাতির মূলভূমি ভারতের অন্যতম রাজ্য মণিপুরের সরকারি ভাষা এবং এই ভাষায় সেখানে শিক্ষামাধ্যমের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পাঠদান করা হয়। মণিপুরী ভাষা ও সাহিত্যের রয়েছে কয়েক হাজার বৎসরের সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্য। ভারতে মণিপুরী ভাষাভাষীদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলশ্রুতিতে ১৯৯২ সালের ২০আগস্ট ভারত সরকার সংবিধানের অষ্টম তপসিলে অন্তর্ভুক্তির মাধ্যমে মণিপুরী ভাষাকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat