×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-২৭
  • ৮২ বার পঠিত
এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি:


কুমিল্লা সদর ধর্মপুর এলাকায় র‍্যাবের অভিযানে ধারালো অস্ত্রসহ এক ছিনতাইকারীকে আটক করেছে। 
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।
আটককৃত আসামি মো' হৃদয় (২৭) জেলার ণহোমনা উপজেলার চান্দেরচর এলাকার মোজাফফর মিয়ার ছেলে।
র‍্যাব সুত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ একটি আভিযানিক দল জেলা সদরের ধর্মপুর রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্রসহ হৃদয় নামের এক ছিনতাইকারীকে আটক করেছে। এসময় তার নিকট হতে একটি চাকু ও একটি লোহার শিকল উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান,  আটককৃত আসামী জিজ্ঞাসাবাদে জানায়, সে ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সে কুমিল্লা রেলস্টেশনের আশে পাশে অবস্থান করে এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। এছাড়াও সে উপরোক্ত ধারালো অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়।
আটককৃত আসামির বিরুদ্ধে  কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat