×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১০-১৪
  • ১১৬ বার পঠিত
হবিগঞ্জ জেলা প্রতিনিধি: 

হবিগঞ্জে আলোচিত জামায়াত নেতা মুহিবুর রহমান চৌধুরী হত্যা মামলায় জেলা কৃষকলীগের সহ-সভাপতি শফিকুল আলম চৌধুরীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও ১৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। 
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আসামিদের হাজতে নেওয়ার সময় তারা ‘জয়বাংলা’ স্লোগান দিলে আদালত প্রাঙ্গণে কিছুক্ষণের জন্য উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ দ্রুত আসামিদের হাজতখানায় নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৬ জুন হবিগঞ্জ শহরের পুরান মুন্সিফী এলাকায় পূর্ববিরোধের জেরে জামায়াত নেতা মুহিবুর রহমান চৌধুরীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মুজিবুর রহমান চৌধুরী বাদী হয়ে সদর মডেল থানায় ২৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব নেয় সিআইডি। ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর সিআইডি ১৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। মামলার ১৯ আসামির মধ্যে ৩ জন মৃত্যুবরণ করেছেন এবং ২ জনকে খালাস প্রদান করেন বিচারক। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গুলজার খান জানান, বিচারক আসামিদের উপস্থিতিতে একজনকে আমৃত্যু এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat