×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-০১
  • ১০০ বার পঠিত

এমদাদুল হক,স্টাফ রিপোর্টার,  জামালপুর 

জামালপুর সদর থানাধীন দড়িপাড়া বাইপাস মন্ডলবাড়ী এলাকায় এক নাবালিকা কন্যাকে  ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক (৫২) কে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানাধীন বউবাজার রেললাইন সংলগ্ন এলাকা থেকে ৩১ অক্টোবর ২০২৫ (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে গ্রেফতার করে জামালপুর ডিবি পুলিশ।

এই অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ আব্দুল্লাহ আল আজাদ, ডিবি-১ জামালপুর। অভিযান পরিচালনা করা হয় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব-এর নির্দেশনায়।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামিকে প্রযুক্তিগত সহায়তা ও মাঠ পর্যায়ের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়।


 অপর দিকে, একই দিনে, ডিবি-১ জামালপুরের একই টিম ইসলামপুর থানার একটি নৃশংস হত্যা মামলার ৪নং এজাহারভুক্ত আসামি মোঃ নরুজ্জামাল (৩৮), পিতা-মোঃ সাহেব আলী, সাং-সাজিমারা (গোয়ারপাড়া), থানা-বকশীগঞ্জ, জেলা-জামালপুরকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন মৌচাক সংলগ্ন লগোচ কোম্পানির সামনে থেকে দুপুর ২টা ৩০ মিনিটে (১৪:৩০ ঘটিকায়) গ্রেফতার করে।

উক্ত মামলায় ভিকটিম মোঃ মমিনুল ওরফে মনিরুল (স্বামী-মোছাঃ মনিরা, সাং-বোলাকীপাড়া, ইসলামপুর) কে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে নদীতে ফেলে গুম করা হয়েছিল।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিমকে রাতে বন্ধুরা নৌকায় ডেকে নিয়ে যায় এবং পরদিন তার লাশ ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় উদ্ধার হয়।

পুলিশ সুপার, জামালপুর জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন, “জামালপুর জেলা পুলিশ নারী ও শিশু নির্যাতন, হত্যা, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পৃথক দুটি গুরুতর মামলায় আসামি গ্রেফতার প্রমাণ করে, কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না। জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট থানার অফিসারদের পেশাদারিত্ব ও তৎপরতা প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব এবং ডিবি-১ টিমের নেতৃত্বে দ্রুত অভিযানের মাধ্যমে একদিনেই দুটি গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেফতার করা সম্ভব হয়েছে, যা জেলা পুলিশের দক্ষতা ও অঙ্গীকারের একটি উজ্জ্বল উদাহরণ।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat