মোঃ রাফসান জানি, ভোলা:
ভোলা ও বরগুনার তালতলীতে পৃথক দুটি অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের গাঁজাও জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক সদর থানাধীন ইলিশা ফেরিঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।
অপরদিকে, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন নিদ্রাসকিনা কর্তৃক বরগুনার তালতলী থানার অফিস ঘাট সংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ২০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা এবং নগদ ৩৯০ টাকাসহ আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ স্বপন হাওলাদার (৩০)। তিনি বরগুনা জেলার তালতলী উপজেলার ৩ নং ইদুপারা গ্রামের খালেক হাওলাদারের ছেলে।
জব্দকৃত মাদক ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম (বিএন) বলেন—
> “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
এ জাতীয় আরো খবর..