×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ২২৭ বার পঠিত
কোম্পানীগঞ্জ, প্রতিনিধি, সালাউদ্দিন রানা :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য। আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়।
সকালে কোম্পানীগঞ্জ থানা কম্পাউন্ডে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস হোসেন, ম্যাজিস্ট্রেট মো. রুবেল মিয়া, কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন প্রতিনিধিসহ স্থানীয় সংবাদকর্মীরা।
মাদক ধ্বংস কার্যক্রম শুরুর আগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোম্পানীগঞ্জ থানা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তার উপস্থিতিতেই থানা পুলিশের জব্দ করা মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।
থানা সূত্রে জানা যায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল। ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪১০০ পিস ভারতীয় মদ,
৩০ বোতল ফেনসিডিল,
৭৭ হাজার পিস ভারতীয় নাসির উদ্দীন বিড়ি।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ পিপিএম বলেন, কোম্পানীগঞ্জ থানায় যোগদানের পর বেশ কয়েকটি বড় মাদকের চালান আটক করা হয়। আজ সে সব চালানসহ পূর্বে জব্দকৃত মাদক এবং ভারতীয় নাসির উদ্দীন বিড়ি ধ্বংস করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মাদক ধ্বংস প্রক্রিয়ায় থানা পুলিশের বিভিন্ন ইউনিট, প্রশাসনের কর্মকর্তা ও মিডিয়া কর্মীরা উপস্থিত থেকে পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat