×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ২৮১ বার পঠিত
 মোঃ নাজমুল হুদা, লামাঃ

বান্দরবানের লানায় বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। 

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রবিবার (১৬ নভেম্বর) তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা ও শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে লামা উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের আয়োজনে এই শোক ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি দুপুর ১২টায় লামা কোয়ান্টাম ফাউন্ডেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিনের নেতৃত্বে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সকলে।

রাষ্ট্রীয় এই শোক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর আতিকুর রহমান এবং লামা কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীরা। তাঁরা বীর মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি সম্মান জানান।

অনুষ্ঠান শেষে কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীরা প্রয়াত বীর মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানান। এর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীরের প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন পর্ব সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat