×
সদ্য প্রাপ্ত:
গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৮
  • ২২৭ বার পঠিত
গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ প্রতিষ্ঠানটির চার পরিচালকের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় দেন।

আদালতে ড. ইউনূসের পক্ষে রুল শুনানি করেন আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন। তার সঙ্গে ছিলেন আইনজীবী খাজা তানভীর আহমেদ।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটির্নি জেনারেল সুজিত চ্যাটার্জী বাপ্পী।
রায়ের পর আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, হাইকোর্টের এ রায়ে প্রমাণ হলো আইনের দৃষ্টিতে সবাই সমান। তিনি নোবেল জয়ীই হোক আর যেই হোক।

এ রায়ের ফলে শ্রম আদালতে মামলাটির বিচারকাজ স্বাভাবিক নিয়মেই চলবে।
তবে ড. ইউনূসের আইনজীবী আবদুল্লাহ-আল-মামুন কালের কণ্ঠকে বলেছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করেবন তার মক্কেল।

গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি স্থায়ী না করা, অর্জিত ছুটি না দেওয়া এবং কল্যাণ তহবিলে মুনাফার ৫ শতাংশ না দেওয়ার অভিযোগ এনে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। টেলিকমের চেজয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনকে আসামি করা হয় মামলায়।

ইউনূস ছাড়া অন্য তিন আসামি হলেন প্রতিষ্ঠানটির পরিচালক নুরজাহান বেগম, মো. আশরাফুল হাসান ও মো. শাহজাহান।
গত ৬ জুন শ্রম আইনের ৩০৩(ঙ) ও ৩০৭ ধারার অধীনে আসামিদের বিরুদ্ধে এ মামলার অভিযোগ গঠনের আদেশ ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান বেগম শেখ মেরিনা সুলতানা। পরে ১৯ জুন শ্রম আদালতের অভিযোগ গঠনের আদেশ স্থগিত ও আদেশটি বাতিল প্রশ্নে রুল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনূসসহ চার আসামি। শুনানির পর গত ২৩ জুলাই হাইকোর্ট রুল জারি করেন।

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ প্রতিষ্ঠানটির তিন পরিচালকের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না, জানতে চাওয়া হয় রুলে।

রাষ্ট্রপক্ষ ও মামলার বাদী কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পরিদর্শককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। পরে রুল জারির এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত ২৫ জুলাই শুনানির পর চেম্বার আদালত আবেদনটির শুনানির তারিখ দিয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। সেই সঙ্গে মামলাটির বিচারিক কার্যক্রম ও হাইকোর্টের রুলে স্থিতাবস্থা দেন। এর মধ্যে হাইকোর্টের রুল জারির আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

গত ৩ আগস্ট রাষ্ট্রপক্ষের এ আবেদনটি নিষ্পত্তি করে আদেশ দেন আপিল বিভাগ। আদেশে বেঞ্চ পরিবর্তন করে হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে রুলটির শুনানি করে রায় দিতে নির্দেশ দেওয়া হয়। এ নির্দেশের পর গত দুইদিন রুল শুনানি করে রায় দিলেন উচ্চ আদালত। ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে। আগামী ২২ আগস্ট সাক্ষ্য গ্রহণের তারিখ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat