×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৯
  • ১৬৬ বার পঠিত
শাহজাহান আহমেদ আসিফ, নরসিংদী জেলা প্রতিনিধি ;

সংখ্যালঘু সম্প্রীতি ও ন্যায়বিচারের বার্তা, ক্ষমতার অপব্যবহার ও ভয়ভীতি নিবারণের অঙ্গীকার”**
নরসিংদী ২ পলাশ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও নরসিংদী জেলা সেক্রেটারি আমজাদ হোসেন সোমবার ডাংগা ও মেহেরপাড়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। 
গণসংযোগ চলাকালে তিনি মেহেরপারার হরিবাড়ি মন্দিরে গিয়ে পুরোহিত ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এলাকায় তার উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দেয়।
আমজাদ হোসেন বলেন, “দেশ আজ ক্ষমতাসীনদের দুঃশাসন, মিথ্যাচার ও ক্ষমতার অপব্যবহারে ক্লান্ত। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে যারা ক্ষমতায় আসতে চায়, তাদের রাজনীতি এই জনপদে আর চলবে না। ধর্ম যার যার—রাষ্ট্র সবার—এই নীতির বিরুদ্ধাচরণকারীদের রাজনৈতিকভাবে পরাজিত করতেই হবে। রাষ্ট্র কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। জনগণের ভোটাধিকার হরণ, বিরোধী মত দমন, সংখ্যালঘুদের ওপর ভীতি— এসব করে একটি দল কখনো রাষ্ট্র পরিচালনার যোগ্য হতে পারে না। আমরা ন্যায়বিচার, অধিকার, স্বাধীনতা ও নিরাপত্তার রাজনীতি চাই।
তিনি আরও বলেন—পলাশসহ সারাদেশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা আওয়ামী শাসনব্যবস্থার ছত্রছায়ায় ফুলে-ফেঁপে উঠেছিল। ফ্যাসিস্টদের পলায়নের পরও সেই মাদক কারবার বন্ধ হয়নি— শুধু হাতবদল হয়েছে। নতুন চক্র এসেছে, কিন্তু পুরনো সিন্ডিকেটের চরিত্র পাল্টায়নি।
 একটি রাজনৈতিক দল প্রকাশ্যে বলে বেড়ায়— ‘জামায়াতের লোক দেখলে আক্রমণ করবে’। এটি গণতন্ত্র নয়, এটি ভয় দেখিয়ে ক্ষমতায় যাওয়ার সংস্কৃতি। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, বিরোধী মতকে দমন করে, এভাবে রাষ্ট্র চালানো যাবেনা।

বিকেল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত তার গণসংযোগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতা, তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের উপস্থিতি নজর কাড়ে। তার দৃঢ় রাজনৈতিক অবস্থান ও সম্প্রীতির বার্তা এলাকাজুড়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেকেই বলেন—
**“দীর্ঘদিন পর একজন নেতা এলেন যিনি জনগণের কথা বলেন, ভয়ের রাজনীতি নয়— অধিকার ও ন্যায়ের রাজনীতির কথা বলেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat