×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৯
  • ১৮৩ বার পঠিত
লুৎফা সরকার নিশু :

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দেয়ানিয়া বাড়ির বাসিন্দা শাজাহান মিয়ার কন্যা হালিমা খাতুন বর্তমানে চার মাসের গর্ভবতী বলে পরিবার সূত্রে জানা গেছে। হালিমার মায়ের নাম শেফালী খাতুন।

অন্যদিকে ত্রিশালের রুদ্রগ্রামের ইয়াকুব আলীর (পিতা লাল মিয়া, মাতা সাহিদা খাতুন) বিরুদ্ধে হালিমার পরিবার প্রেমের সম্পর্ক অস্বীকার এবং গর্ভধারণের দায় এড়ানোর অভিযোগ করেছে।

পরিবার ও হালিমার দাবি, গত পাঁচ বছর ধরে ইয়াকুব আলী ও হালিমার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ সময় তিনি নিয়মিত হালিমাদের বাড়ি, ভাবীর বাড়ি এবং বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। পরিবারের বক্তব্য, দুজনের মধ্যে একাধিকবার বিভিন্ন জায়গায় দেখা-সাক্ষাৎ হয় এবং ঘনিষ্ঠতাও বৃদ্ধি পায়।

হালিমা জানান, ইয়াকুব আলী প্রায়ই ভিডিও কলে ও সরাসরি দেখা করে তার সঙ্গে সময় কাটাতেন। প্রথমদিকে তিনি বুঝতে পারেননি যে তিনি গর্ভবতী। পরবর্তীতে শারীরিক সমস্যা অনুভব করলে ভাবীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে যান এবং পরীক্ষা-নিরীক্ষায় গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হয়।

হালিমার দাবি, বিষয়টি জানানো হলে ইয়াকুব আলী সম্পর্ক ও সন্তানের বিষয়টি অস্বীকার করে বলেন—
“এই সন্তান আমার নয়।”

হালিমার ভাই শওকত জানান, পরিবার থেকে বিয়ের বিষয়ে চাপ দিলে ইয়াকুব তাতেও অস্বীকৃতি জানান এবং বলেন—
“জেলে গেলেও সন্তানের দায়িত্ব নেব না, এই সন্তান আমার নয়।”

ঘটনার পর ১২ নভেম্বর ২০২৫ তারিখে হালিমা খাতুনের পরিবার ইয়াকুব আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ সূত্রে জানা যায়, মামলার পর ইয়াকুব আলীকে গ্রেফতার করা হয় এবং তিনি ৯০১ নম্বর মামলায় কারাগারে পাঠানো হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat