×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৮
  • ২৪০ বার পঠিত
আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বিকাশ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থলের ভিডিও দেখে আসামিদের চিহ্নিত করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের সদস্য।

মঙ্গলবার (০৮ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়।

এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এ সময় ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো আব্দুল্লাহিল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলো ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৪), ঢাকা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ধামরাই থানা যুবদলের সদস্য মো. রাজীব হোসেন, সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।

পুলিশ জানিয়েছে, ভিডিওতে শহিদুল ইসলাম, সুরুজ্জামান ও অপূর্ব চন্দ্র দাসকে স্পষ্টভাবেই চিহ্নিত করা গেছে।

তাদের ৫ আগস্ট গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ৭ আগস্ট বাকি ৩ জনকে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গত ২৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিকাশ পরিবহনের একটি বাস ভাঙচুর করে ও আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ৩২ জনসহ নামীয় আসামিসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত বাসের চালক আনোয়ার হোসেন।

সেদিন ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করেছিল বিএনপি।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ভিডিও দেখে অনেক আসামিকেই চিহ্নিত করা গেছে। তাদের মধ্য থেকে প্রথমে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে আরও ৩ জনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা নাশকতার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে।

নাশকতার সাথে আরো কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত চলছে এবং জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat