×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৯
  • ১৫৩ বার পঠিত
জনি হোসেন, (নীলফামারী) স্টাফ রিপোর্টারঃ

নীলফামারীতে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে চওড়া বড়গাছা ইউনিয়ন
বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে
নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে রাষ্ট্র কাঠামো
মেরামতের রূপরেখার ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, রেদোয়ানুল হক
বাবু, আহমেদ আলী বাবু, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক হাকিমুর রহমান
চৌধুরী হিরু বক্তব্য রাখেন। 
নেতারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং
জনগণের অধিকার প্রতিষ্ঠার পথ সুগম করবে। সদস্য সংগ্রহ অভিযান সংগঠনকে
তৃণমূলে আরও গতিশীল করবে বলেও মন্তব্য করেন তারা।
এসময় চওড়া বড়গাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সহিদুল ইসলাম, সাবেক
সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম,
ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম, যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুর
রহমান সহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত
ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat