মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার, গাজীপুর :
বুধবার (১৯ নভেম্বর) জিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এবং ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এর আগে মো: ইসরাইল হাওলাদার ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে মন্ত্রণালয়ের উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে জিএমপি কমিশনার হিসাবে পদায়ন করা হয়।
নানা বিতর্কের মুখে গত ২ সেপ্টেম্বর গাজীপুরের তৎকালীন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খানকে জিএমপি'র পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়। তারপর জিএমপি'র পুলিশ কমিশনার পদ শূন্য ছিল।
এ পদে ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন জিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার মো: জাহিদুল হাসান। প্রায় আড়াই মাস পর জিএমপিতে নতুন পুলিশ কমিশনার হিসেবে গাজীপুর মহানগরীর নিরাপত্তার দায়িত্ব বুঝে নিলেন।
নবাগত কমিশনার বুধবার জিএমপি সদর দপ্তরে উপস্থিত হলে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম) নতুন কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জিএমপি'র একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ কমিশনার জিএমপির বিভিন্ন পদমর্যাদার অফিসারদের সাথে মতবিনিময় করেন। এ সময় গাজীপুর মহানগর পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণসহ সকল স্তরের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নব নিযুক্ত পুলিশ কমিশনার মো: ইসরাইল হাওলাদার দীর্ঘদিন ধরে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশেষভাবে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভাগে খ্যাতি অর্জন করেন। তিনি পুলিশ ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।
কর্মজীবনে তিনি ডিএমপি'র বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। অভ্যুত্থান-পরবর্তী সময়ে ডিএমপিতে দায়িত্ব পালনকালে তিনি দক্ষতার পরিচয় দেন। এরপর তিনি ডিএমপি'র অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে কাজ করেন। পরে তাকে শিল্প পুলিশে বদলি করা হয়।
গাজীপুরের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তিনি দ্রুত কার্যক্রম শুরু করে শহরের নিরাপত্তা ও শৃঙ্খলা আরও শক্তিশালী করার পরিকল্পনা বাস্তবায়ন করবেন বলে জানানো হয়েছে।
এ জাতীয় আরো খবর..