×
সদ্য প্রাপ্ত:
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ২১৫ বার পঠিত
নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী শপথ মেনে চলবে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। নির্বাচন কমিশন সংবিধানের বাইরে যাবে না।

আজ সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘সংবিধানের বাইরে গিয়ে কোনো কিছু করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।

আমরা যখন শপথ নিয়েছি, বলেছি যে সংবিধান মেনে চলব।’
সব দল ভোটে না এলে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে কি না―এমন প্রশ্নে মো. আলমগীর বলেন, নির্বাচনে সব দল কখনো অংশ নেয় না। অতীতেও নেয়নি। অনেক দল আছে, এর মধ্যে নিবন্ধিত ৪৪টি দল।

সবাই তো অংশগ্রহণ করবে না। কেননা ভোটে অংশ নিতে অনেক সক্ষমতার বিষয় আছে।’
নির্বাচনকালীন সরকারে ইসির কাজ কী হবে―এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘সরকার কেমন হবে সেটা দেখা তো আমাদের বিষয় না। কী হবে না হবে সংবিধানে বলা আছে।

আমাদের কী করতে হবে সেটাও সংবিধানে বলা আছে। কী ধরনের সরকার থাকবে সেটা রাজনৈতিক বিষয়। এ নিয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের কাজ সরকার যে-ই থাকুক, যেভাবেই থাকুক, যথাসময়ে নির্বাচন করা।’
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দায়িত্ব শুধু ইসির নয় জানিয়ে তিনি বলেন, ‘এটি সরকার, ভোটার, প্রার্থী সকলের দায়িত্ব।

আইনে যেটুকু বলা আছে ততটুকু দায়িত্ব ইসির। অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সেটা আমরা চাই। আমাদের আগে থেকে বললে আমরা ব্যবস্থা নিই। এখন ঘরে ঘরে পুলিশ দেওয়া কি সম্ভব? মিছিল তো হবে প্রতি গ্রামে, পুলিশ কি সব জায়গায় যেতে পারবে? এ জন্য আমাদের আগে থেকে জানাতে হবে।’
‘আমরা তখন নিরাপত্তা দিতে বাধ্য’ বলে উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat