×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-২০
  • ১০৭ বার পঠিত
ওমর ফারুক, নাগেশ্বরী প্রতিনিধি : 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাহানুর জামান'কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বে-সরকারি) সমিতি। ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এর  অফিস কক্ষে এক অনাড়ম্বর আয়োজনে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ইউএনওর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁর দায়িত্ব পালনকে স্বাগত জানান। তাঁরা নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তার মাধ্যমে নাগেশ্বরীর সামগ্রিক উন্নয়ন—বিশেষ করে শিক্ষা খাতের মানোন্নয়ন—আরও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেন।

শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মো. জাহিদুল ইসলাম খান, সদস্য সচিব মোঃ ওমর ফারুক, যুগ্ম আহবায়ক মোঃ খায়রুল আলম, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক দুদুসহ আরও অনেকে।

শুভেচ্ছা গ্রহণ করে ইউএনও জনাব শাহানুর জামান সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “নাগেশ্বরী'র উন্নয়নকে এগিয়ে নিতে প্রশাসন ও শিক্ষকদের মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে এবং সরকারি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

শিক্ষকরা জানান, তাঁর নেতৃত্বে উপজেলা প্রশাসন আরও গতিশীল হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও শৃঙ্খলাপূর্ণ ও কার্যকরভাবে পরিচালিত হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

নবাগত ইউএনও'র প্রতি সমিতির এই শুভেচ্ছা বিনিময় স্থানীয় শিক্ষাঙ্গনে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat