×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-২০
  • ২৩৮ বার পঠিত
ফেনী প্রতিনিধি:

ফেনী সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪ বিজিবির টহলদল ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম এবং চট্টগ্রামের জোরারগঞ্জ থানা সংলগ্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় কাপড়-শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, চকলেট, মদ, গরু এবং মাল পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা। মালামালগুলো স্থানীয় কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং মাদকদ্রব্য আইন সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অনুপ্রবেশ রোধে টহল ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat