×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১১-২২
  • ৪০৬ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ ইউনাইটেড প্রেসক্লাবের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার নাজমুল হোসাইনের অনুমোদনে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শুভ্র সাহা এবং সাংবাদিক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়। আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রেসক্লাবের মোট ২২ জন সদস্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের জন্য ভোটাধিকার প্রয়োগ করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

ভোটার তালিকা প্রকাশ: ২১ নভেম্বর

ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ: ২২–২৩ নভেম্বর (অফিস চলাকালীন)

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ২৪ নভেম্বর

মনোনয়ন ফরম বিতরণ: ২৫–২৬ নভেম্বর

মনোনয়ন ফরম জমাদানের শেষ সময়: ২৭ নভেম্বর

যাচাই-বাছাই: ২৮ নভেম্বর

বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ: ২৮ নভেম্বর

মনোনয়নপত্র প্রত্যাহার: ২৯–৩০ নভেম্বর

চূড়ান্ত প্রার্থী তালিকা (প্রতীকসহ) প্রকাশ: ১ ডিসেম্বর

ভোট গ্রহণ: ১২ ডিসেম্বর ২০২৫, সকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা

ফলাফল ঘোষণা: একই দিন রাত ৮টায় মাইডাস চাইনিজ রেস্টুরেন্ট, মুক্তির মোড়, নওগাঁ।

নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বাড়তে শুরু করেছে। তফসিল ঘোষণার পর থেকেই সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ জোরদার করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে তারা সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat