×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৫-১১-২৩
  • ১২১ বার পঠিত

সুজন রায় মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে র‍্যাব-৯ এর সিপিসি-৩ এর একটি টিমের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ ধনেশ্বর জরা (২৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান এলাকার কার্তিক জরার ছেলে।

শনিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একজনকে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে ৫টি পাটের বস্তা থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় মোট ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর ব্যক্তি অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। 

জিজ্ঞাসাবাদে ধনেশ্বর জানায়, তিনি ও তার সহযোগীরা সীমান্ত এলাকা থেকে দীর্ঘদিন ধরে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat