×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ২০৪ বার পঠিত
মোঃ মাসুম আলম 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধ (আনুমানিক ৬৫) মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) ভোরে বাজ হিজলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে বাজ হিজলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল রেললাইনের পাশে এক পথচারী গুরুতর আহত অবস্থায় বৃদ্ধের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তার পরনে ছিল কালো রংয়ের টি-শার্ট ও কালো লুঙ্গি।
​এলাকাবাসীর ধারণা, ভোররাতে কিংবা সকালে রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত কোনো দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশের খাদে ছিটকে পড়েন। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে নিহতের মাথা ও মুখমন্ডল সম্পূর্ণ ক্ষতবিক্ষত হয়ে যায়। নিহতের প্রাথমিক বয়স আনুমানিক ৬৫ বছর। তার পরিচয় এখনো জানা যায়নি।" নিহতের পরিচয় শনাক্তের জন্য স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat