×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১০৭ বার পঠিত
মোঃ রিপন মিয়া,  রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ)  :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ৪০ বছর ধরে  অবৈধভাবে চলে  আসা সাপ্তাহিক পশুর হাট পরিচালনা নিয়ে দ্বন্দ্বের জেরে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে মহসিন নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।  ২৪ নভেম্বর সোমবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্বাচল শিমুলিয়া পশুর হাটে এমন ঘটনা ঘটে।  

শিমুলিয়া পশুর হাট পরিচালনা পর্ষদের সদস্য থানায়  অভিযোগকারী  জসিম উদ্দীন (৪৪) জানান,  গরুর হাট বসানো থেকে  দাবীকৃত  চাঁদা  না দেয়ায়  সুলপিনার  ফালু মেম্বারের ছেলে  মামুন (৪৮),  মাঝিপাড়ার হেকিমের ছেলে  রফিকুল ইসলাম (৪২), ব্রাহ্মনখালীর মোঘল মিয়ার ছেলে  মানসুর (৪২),সুলপিনার  আমুর ছেলে  ফারুক মিয়া (৪৫),  আব্দুল করিমের ছেলে হাফেজ মিয়া (৪৮), আজিজ মুন্সির ছেলে  রকমান মিয়া (৫৫) সিরাজুল ইসলাম (৫০),মোঃ সাজেদুল (৩০) সজিব মিয়া (৩২ আউয়াল (৫৮)সহ আরও অজ্ঞাতনামা ৭/৮ জন পাশ্ববর্তী এলাকার বাসিন্দা। আসামীগন তুচ্ছ বিষয়াদী নিয়ে এলাকার মানুষের উপর জুলুম নির্যাতন করে। তারা হাট পরিচালনা বিষয়েকে কেন্দ্র করিয়া পূর্ব শত্রুতার জেরে ২৪ নভেম্বর বিকালে ছোট ভাই  মহাসিম মিয়া (৩৫) কে  পূর্ব পরিকল্পিত  বেআইনী জনতাবন্ধে ধারালো ছুরি, রাম-দা, লোহার পাইপ, পিস্তল, লাঠি, সহ দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এতে নিষেধ করলে মামুনের  নির্দেশে অন্যান্য হামলাকারীরা মহসিন মিয়া (৩৫) উপর অতর্কিত হামলা করে এলোপাথাড়ী লোহার পাইপ ও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। পরে   মামুন (৪৮) প্রথমে শ্বাসরোধে  হত্যার চেষ্টা করে। এদের মাঝে  আসামী রফিকুল ইসলাম (৪২) তার হাতে থাকা ধারালো চাপাতী দিয়ে আমার ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে মাথার মাঝ খানে কোপ দিয়ে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। এ সময় মানসুর (৪২) তার হাতে থাকা পিস্তল দিয়ে ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে পরপর দুই রাউন্ড গুলি করিলে উক্ত গুলি লক্ষ্যভ্রষ্ট হইয়া মাটিতে গিয়ে লাগে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন,  হামলার ঘটনার খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরবর্তীতে অভিযোগ পেয়ে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat