×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৬
  • ১১৮ বার পঠিত
মোঃ ইফতান চৌধুরী লেমন
(শেরপুর প্রতিনিধি)

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণী প্রদর্শনী–২০২৫ পালিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে জেলা প্রাণিসম্পদ ভবন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে অতিথিরা প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্থাপিত দুগ্ধ উৎপাদন, হাঁস-মুরগি, ছাগল-গরু, মাছ এবং আধুনিক খামার প্রযুক্তি সম্বলিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে তারা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে বের হওয়া একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া সহ জেলার বিভিন্ন উপজেলার খামারি, উদ্যোক্তা ও প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে সপ্তাহব্যাপী প্রদর্শনী, সচেতনতামূলক কার্যক্রম, প্রযুক্তি হস্তান্তর, চিকিৎসা সেবা ও খামারিদের প্রশিক্ষণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat