×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-২৯
  • ১৪৪ বার পঠিত
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের হওয়া একটি মামলায় অপ্রাপ্তবয়স্ক এক ছেলের বিরুদ্ধে আনিত ‘ধর্ষণচেষ্টা’ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছে অভিযুক্ত পরিবারের সদস্যরা। এ অভিযোগকে কেন্দ্র করে শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ভালুকা স্কুল মাঠে পরিবারটি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে অভিযুক্ত কিশোর মো. রাকিব হোসেনের বাবা মো. ছাহের আলী লিখিত বক্তব্যে জানান, তার ছেলে এখনো অপ্রাপ্তবয়স্ক, জন্ম তারিখ অনুযায়ী তার বয়স ১৪ বছর ১১ মাস। এত কম বয়সী একটি শিশুকে এমন গুরুতর মামলায় জড়ানো ‘মানহানিকর, অমানবিক ও ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ’ বলে মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, বাদিনী পক্ষ যে ঘটনাবিবরণ দিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মনগড়া, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনাস্থল, সময় ও বর্ণিত পরিস্থিতি বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও দাবি করেন তিনি। ছেলের কাছে মেয়েকে বিবাহ দিতে না পারায় ব্যক্তিগত শত্রুতার জের ধরে মামলা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরিবারের পক্ষ থেকে বলা হয়, মিথ্যা অভিযোগে কিশোরটি মানসিকভাবে চাপে রয়েছে এবং সামাজিকভাবে পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের কারণে তারা উদ্বিগ্ন।

মো. ছাহের আলী আরও বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সঠিক তদন্তের মাধ্যমে সত্য প্রকাশ পাবে এটাই আমাদের বিশ্বাস। আমরা তদন্তে পূর্ণ সহযোগিতা করব।”

তিনি সাংবাদিকদের অনুরোধ জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত যেন কেউ বিভ্রান্তিকর তথ্য প্রচার না করেন এবং অপ্রাপ্তবয়স্ক ছেলের ভবিষ্যতের বিষয়টি গুরুত্ব বিবেচনায় রাখেন।

সংবাদ সম্মেলনের শেষে পরিবারের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয় “আমাদের সন্তানের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা সত্য প্রতিষ্ঠা চাই।”

উক্ত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার সহ এলাকার শতাধিক নারি পুরুষ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামের মো. হাবিবুল্লাহর স্ত্রী মোছা. নুরেছা বেগম বাদী হয়ে একই এলাকার মো. শাহের আলীর ছেলে মো. রাকিব হোসেনকে বিবাদী করে তার মেয়ে মোছা. হাবিবা আক্তার রুবিনাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা (নং- ২৭৬/২৫) দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat