×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১১১ বার পঠিত
মোঃ রিপন মিয়া, রূপগঞ্জ : 

কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সরকারি স্বাস্থ্যসেবার গুরুত্বপূর্ণ দুই পেশাজীবী সংগঠন  মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে  কর্মবিরতি পালন করছেন।  একইভাবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাব সেন্টারে কর্মরত ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টগণ ৩০ নভেম্বর রবিবার সকাল ৯ টা বেলা ১১ টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব ও নারায়ণগঞ্জ জেলা  সিনিয়র সহ সভাপতি বিএমটিএ আলমগীর কবির, উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট ও জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার মোল্লা,ফার্মাসিস্ট মোঃ বাদল মিয়া, ফার্মাসিস্ট শাহজাদি হারুন, ফার্মাসিস্ট চন্দনা বিশ্বাস,  মেডিকেল টেকনোলজিস্ট রেডিও গ্রাফী সেলিনা সুলতানা,  মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব গোলাম মোস্তফা, সেনিটারী ইন্সপেক্টর  নুরুল ইসলাম,  ইপিআই আওলাদ হোসেনসহ আরও সদস্যরা। 

এ বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ ৩১ বছর ধরে    ১১তম গ্রেডে নিয়োগপ্রাপ্ত।  
২০১৫ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় টেকনোলজিস্টদের ১০ম গ্রেড নির্ধারণ করলেও তা এখনও কার্যকর হয়নি। অন্যদিকে ২০১৮ সালে কৃষি ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড দেওয়া হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এখনও তা থেকে বঞ্চিত।  এটি  ‘চরম বৈষম্য’। ১৯৯৪ সালে ডিপ্লোমা ইন্জিনিয়ারদের ১০ গ্রেড দেয়া হয়েছে।  ২০১৩ সালের নার্সদের ১০ গ্রেড দেয়া  হয়।  কিন্তু দুঃখজনক যে, স্বাস্থ্য সেবার মতো গুরুত্বপূর্ণ এ বিভাগে অবহেলিত পেশাজীবিদের।জীবন মানে পিছিয়ে রাখা হয়েছে।  তাই আমরা অবিলম্বে ১০ গ্রেড বাস্তবায়ন চাই।  তাই
ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল ৯ টা থেকে  বেলা ১১ টা পর্যন্ত ২ ঘন্টা  কর্মবিরতি পালন করছি।
আগামী ১

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat