×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১০৩ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল 
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে এক নারী ভুল চিকিৎসায় মারা গেছেন- এমন অভিযোগ উঠেছে। গতকাল রবিবার ভোর সাড়ে ৪টার দিকে নারায়ণপুরের বাসিন্দা সিরিনা আক্তার (৩০) ভুল চিকিৎসায় মৃত্যুবরণ করেন। পরিবারের দাবি, স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া ওহাব শেখ নামের এক চিকিৎসকের দেওয়া ইনজেকশনের পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
সিরিনার স্বামী রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘চর্মরোগের চিকিৎসা নিতে গেলে তিনি আমার স্ত্রীকে ইনজেকশন দেন। এর কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। আমি এই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ অভিযুক্ত ওহাব শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। 
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু রায়হান বলেন, ‘এখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি । অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, এর আগেও ওই চিকিৎসকের ভুল চিকিৎসায় কয়েকজনের মৃত্যু হয়েছে বলে তারা বলেছেন। এরপরও তিনি চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সচেতন মহল অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat