×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১১২ বার পঠিত
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজনে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মেরাজ উদ্দিন, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আজিজুল হক।
দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর বর্তমান শারীরিক অবস্থা পুরো জাতির জন্য উদ্বেগের। আমরা মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন এবং মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট।

প্রভাষক বসির উদ্দিন বলেন, “খালেদা জিয়া কেবল রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সাহস ও স্বপ্নের প্রতীক। এই সংকটময় মুহূর্তে তাঁর সুস্থতা জাতীয় জীবনের জন্য অত্যন্ত জরুরি।”

জসিম উদ্দিন ভাট বলেন, “খালেদা জিয়ার অসুস্থতাকে ঘিরে রাজনৈতিক অপচেষ্টার নজির দেশবাসী দেখেছে। মানুষের দোয়া, ভালোবাসা ও প্রার্থনাই তাকে দ্রুত সুস্থতা দান করবে—ইনশাআল্লাহ।”

এ ছাড়া বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ প্রমুখ।

নিজ বক্তব্যে টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বলেন, “মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদির মৃত্যু এবং বেগম খালেদা জিয়ার চলমান অসুস্থতা একই সূত্রে গাঁথা। দু’জনই ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতনের জ্বলন্ত দৃষ্টান্ত।”

দোয়া পরিচালনা করেন মাওলানা আলামীন সিদ্দিকী। মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং শান্তিময় জীবনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat