×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১৪৪ বার পঠিত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিংগাইর থানা পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রবিবার দুপুরে গ্রেফতারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, শনিবার রাত ১০টার দিকে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চক পালপাড়া এলাকার খেজুরতলা মোড় থেকে এক কেজি গাঁজাসহ পারুল (৫২) নামের এক নারীকে আটক করা হয়। তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করে পুলিশ। পারুলের বাড়ি সিংগাইর উপজেলার সিরাজপুর এলাকায়।

এর এক ঘণ্টা পর রাত ১১টার দিকে উপজেলার ঋষিপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ বাছিয়া খাতুন (৪০) নামের আরেক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তিনি স্থানীয় মো. হারুন মিয়ার স্ত্রী। তার কাছেও সাদা পলিথিন ব্যাগে রাখা গাঁজা পাওয়া যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে. ও. এম তৌফিক আজম বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই নারীকে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat