×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১১৫ বার পঠিত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক শ্রমিককে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরের দিকে হিমারদিঘি এলাকায় হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের বিস্কুট কারখানায় এ ঘটনা ঘটে, শ্রমিকের নাম গোলাম রাব্বি (১৮)। তিনি নেত্রকোনা জেলার আটপাড়া থানার কমলা গ্রামের মামুন মিয়ার ছেলে। এ ঘটনায় রবিন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কারখানার কয়েকজন শ্রমিক জানান, অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন রাব্বি। তার শরীরে আটা ও চিনি লেগে যাওয়ায় কম্প্রেসার মেশিন চালু করে বাতাস দিয়ে তা পরিষ্কার করার চেষ্টা করেন অন্য শ্রমিকরা। এক পর্যায়ে রবিন কম্প্রেসার মেশিনের পাইপ রাব্বির পায়ুপথে প্রবেশ করিয়ে বাতাস ঢুকিয়ে দেন। এতে রাব্বি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় রাব্বির বাবা মামুন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন। জানতে চাইলে হক ফুড কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো: ইশান মুঠোফোনে বলেন, রবিন এ কাজ করছে। অন্য শ্রমিকরা তাকে আটক করে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার (ওসি) মো: ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। পুলিশ রবিন নামের একজনকে গ্রেফতার করেছে। তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার গয়পুর গ্রামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat