×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১২৩ বার পঠিত
বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য বুধবার বিকেলে  রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও বরেণ্য ধর্মীয় ব্যক্তিত্ব শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। হাসপাতাল পরিদর্শন শেষে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং বেগম জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়া বর্তমানে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃৎপিণ্ড ও শ্বাসতন্ত্রজনিত জটিলতাসহ নানা রোগে ভুগছেন। সাম্প্রতিক শারীরিক অবনতি দেখা দেওয়ায় তাকে বেশ কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শায়খে চরমোনাই বলেন,
“বেগম খালেদা জিয়া দেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যাক্তিত্ব। তার অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। চিকিৎসকদের কাছ থেকে তার বর্তমান অবস্থার বিষয়ে খোঁজ নিয়েছি। আল্লাহ চাইলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এই দোয়া করি।”
তিনি আরও বলেন, মানবিক কারণে জাতীয় নেতাদের সুস্থতা সবার কাম্য হওয়া উচিত। দল-মতের ঊর্ধ্বে তিনি একজন বরেণ্য জাতীয় নেতৃত্ব, তার দ্রুত আরোগ্য দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ।
এদিকে হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা হাসপাতালে এসে খোঁজখবর নিচ্ছেন এবং সুস্থতা কামনা করছেন। বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার চিকিৎসা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে এবং মেডিকেল বোর্ড নিয়মিত পর্যবেক্ষণ করছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা ঘন ঘন পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat