×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১২২ বার পঠিত
মনির হোসেন 
স্টাফ রিপোর্টার 


নেত্রকোনার মদনে পূর্বের স্বামীর ধারালো অস্ত্র দা,য়ের কোপে স্ত্রী এবং শাশুড়ি গুরুতর যখমের ঘটনাটি ঘটেছে।

 মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গত মঙ্গলবার (২ নভেম্বর ) দুপুর ১২ টার দিকে 
 জনসম্মুখে এ ঘটনাটি ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে সাবেক (স্ত্রী) এবং শাশুড়িকে ধারালো অস্ত্র দা দিয়ে কুপিয়ে পালিয়ে যান সাবেক লম্পট মাদকাসক্ত স্বামী ফাহিম মিয়া (২৮)।

ঘটনায় ঐদিন রাতেই ভুক্তভোগীর পিতা নয়ন মিয়া (৫০) বাদী হয়ে সাবেক স্বামী ফাহিম (২৮)কে প্রধান আসামি করে দুজনের নাম উল্লেখ করে মদন থানায় এক মামলা দায়ের করেছেন দুজনের বিরুদ্ধে।
 

 

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত দুই বছর পূর্বে পারিবারিকভাবে মদন পৌরসভার মাস্টার পাড়ার ৪ নং ওয়ার্ডের রোকন উদ্দিনের ছেলে ফাহিম এর কাছে পারিবারিকভাবে গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামের নয়ন মিয়া মেয়ের সঙ্গে
দুজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সাত মাসের একটি মেয়ে সন্তানও রয়েছে তাদের।




বিবাহর পর থেকে শুরু হয় কলি আক্তারের ওপর নির্যাতন, নিপীড়ন ।
মাদকাসক্ত স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে (স্ত্রী) ভুক্তভোগী কলি আক্তার নিজেই বাধ্য হয়ে নেত্রকোনা কোড আদালতের মাধ্যমে স্বামী ফাহিমকে তালাক নোটিশ পাঠায় তার বাড়িতে।



গেল মঙ্গলবার ৭ মাসের শিশু জ্বর অসুস্থতার জন্য 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন কলি আক্তার ও তার মা, শিল্পী আক্তার (৪৫)।

  পরে ডাক্তার দেখিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আসা মাত্রই ধারালো অস্ত্র দা, দিয়ে স্ত্রী কলি আক্তার ও শাশুড়ি মাকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে মাদকাসক্ত লম্পট সাবেক স্বামী ফাহিম মিয়া। 


এ ঘটনায় ভুক্তভোগী কলি আক্তার বলেন, আমাকে বিবাহ করার পর থেকেই অধিক নির্যাতন করেছে ফাহিম ও তার নানা সাইফুল ইসলাম (৭০)যৌতুকের জন্য। 
তার নির্যাতন সহ্য করতে না পেরে অনেক বার বাড়িতে গিয়ে মা, বাবাকে বুঝিয়ে ১ লক্ষ টাকাও এনে দিয়েছি।


আমরা গরিব মানুষ বারবার কোথায় থেকে তাকে টাকা এনে দিব। তার নির্যাতন সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়ে তাকে তালাক দেওয়ার কারণে আমার মা, ও আমাকে মদন হাসপাতালের সামনে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি আইনের মাধ্যমে তার বিচার দাবি করছি। 

বর্তমানে ভুক্তভোগী কলি আক্তার এবং তার মা, দুজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


এ ঘটনা মদন থানা তদন্ত (ওসি) দেবাংশু কুমার দে বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat