×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ১৮৭ বার পঠিত
সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেয়ার পাঁয়তারা বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁও ইজারা চুক্তি বাতিলের দাবিতে গতকাল শুক্রবার বিকালে সাগরিকা শিল্পাঞ্চলে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) উদ্যোগে শ্রমিক–জনসভা ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু। সমাবেশে প্রধান বক্তা টিএইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রাণশক্তি এবং এ বন্দর নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। তিনি বলেন, বন্দর বাংলাদেশের জনগণের সম্পদ। এর ভবিষ্যৎ নির্ধারণের এখতিয়ার কেবল জনগণেরই। অনির্বাচিত ইন্টেরিম সরকারের বন্দর সম্পর্কিত সিদ্ধান্ত নেয়ার কোনো আইনগত বা নৈতিক ভিত্তি নেই।
তিনি বলেন, বন্দর দেশের কৌশলগত স্থাপনা। নৌবাহিনীর সদর দপ্তরসহ তেল খাতের গুরুত্বপূর্ণ স্থাপনা বন্দরের পাশে অবস্থিত। বিদেশি প্রতিষ্ঠানের কাছে বন্দরের কোনো স্থাপনা তুলে দিলে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, চট্টগ্রাম বন্দর, লালদিয়ার চর ও পানগাঁও জাতীয় সম্পদ। এগুলো কোনো বিদেশি প্রতিষ্ঠান বা বহুজাতিক কোম্পানির কাছে ইজারা দেয়া জাতীয় স্বার্থের পরিপন্থী। সিদ্ধান্ত প্রত্যাহার না হলে স্কপসহ সকল শ্রমিক সংগঠনকে সাথে নিয়ে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন, টিইউসি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মছিউদ দৌলা, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, বিএফটিইউসি চট্টগ্রাম বিভাগের সভাপতি কাজী আনোয়ারুল হক হুনি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির, বিএলএফের সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন, ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন প্রমুখ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat