×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১০৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন সীমান্ত এলাকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ২টা ৪১ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩০ মাইল (৩৭০ কিমি) উত্তর-পশ্চিমে ও ইউকনের হোয়াইটহর্স থেকে ১৫৫ মাইল (২৫০ কিমি) পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়।জানা গেছে, ভূমিকেন্দ্রের সবচেয়ে কাছের কানাডিয়ান বসতি হলো হেইন্স জাংশন গ্রাম, যা প্রায় ৮০ মাইল (১৩০ কিমি) দূরে। ২০২২ সালের হিসেবে ওই এলাকায় বসবাস করেন ১ হাজার ১৮ জন।

ভূমিকেন্দ্র আলাস্কার ইয়াকুতাত শহর থেকেও মাত্র ৫৬ মাইল (৯১ কিমি) দূরে, যেখানে ইউএসজিএসের তথ্য অনুযায়ী জনসংখ্যা মাত্র ৬৬২ জন।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি প্রায় ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ঘটেছে ও এর পরপরই একাধিক ছোট আফটারশক অনুভূত হয়েছে।

হোয়াইটহর্সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সার্জেন্ট কালিস্টা ম্যাকলিয়ড জানান, ভূমিকম্প নিয়ে তারা দুটি ৯১১ কল পেয়েছেন। অনেক মানুষ সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে তারা ঝাঁকুনি টের পেয়েছেন।

কানাডার ন্যাচারাল রিসোর্সেসের ভূকম্পবিদ অ্যালিসন বার্ড জানান, ইউকনের যেসব এলাকায় ভূমিকম্পের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে, সেগুলো পার্বত্য ও সেখানে লোকসংখ্যা কম। মূলত মানুষ জানিয়েছে, ঝাঁকুনিতে শেলফ রাখা ও দেয়ালে ঝোলানো জিনিসপত্র পড়ে গেছে। তবে কোনো অবকাঠামোগত ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat