×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১২-০৮
  • ১০৭ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ


নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ফের পাওয়া গেলো উল্লেখযোগ্য সাফল্য। শনিবার (০৭ ডিসেম্বর ২০২৫) রাতে জেলার দুই থানায় পরিচালিত পৃথক অভিযানে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার এবং পরিত্যক্ত অবস্থায় আরও মাদক উদ্ধার করা হয়।

বদলগাছীতে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

রাত ০৮:২০ মিনিটে নওগাঁর বদলগাছী থানার হাপানিয়া এলাকার জনৈক নওশাদ আলীর আমবাগানের পাশের রাস্তা থেকে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নেহেরুল ইসলাম (৪৮), পিতা আফছার আলী, সাং—হাপানিয়া, থানা—বদলগাছি, জেলা—নওগাঁ।

সাপাহারে ২০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার

এর আগে রাত ০৬:৩০ মিনিটে সাপাহার থানাধীন আমডাঙ্গা এলাকায় জনৈক সৈকতের আমবাগানে ডিবি পুলিশের অন্য একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মাদকবিরোধী অভিযান নিয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন—আগামী দিনগুলোতে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। মাদকমুক্ত নওগাঁ গঠনে পুলিশ সর্বোচ্চ তৎপরতা অব্যাহত রাখবে।

মাদকবিরোধী এই ধারাবাহিক অভিযান নওগাঁ জেলা পুলিশের সক্রিয়তা ও অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে। স্থানীয় জনগণের মধ্যেও অভিযানকে ঘিরে স্বস্তি ফিরে এসেছে এবং তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat