×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১১২ বার পঠিত
মিজানুর রহমান, স্টাফ রিপোর্টারঃ 

জাগরণ সেন্টার ফর ডেভেলমেন্টের সৌজন্যে জাগরণ শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বার্ষিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ঢাকা পর্ব শুক্রবার সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজধানীর উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজে এই দিন সকাল ১০ ঘটিকায় ঢাকা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

সূত্রে জানা যায়, ঢাকা পর্বের এই প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষায় তৃতীয় শ্রেণী থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট ৪০০ জনেরও অধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করে। নির্বাহী পরিষদের সদস্য রাকিব হাসান জানান, তাঁরা সুষ্ঠুভাবে পরীক্ষাটি সম্পন্ন করতে পেরেছেন এবং আগামীতে আরও বড় পরিসরে এর আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।


পুরান ঢাকা থেকে আসা এক শিক্ষার্থীর বাবা এস আই এহসান উল্লাহ সরকার জানান, তাঁর বড় ছেলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ মুজাহিদুল ইসলাম সিয়াম বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তিনি আশা প্রকাশ করেন, জাগরণ শিক্ষা ফাউন্ডেশন এই বৃত্তি পরীক্ষা কার্যক্রম প্রতিবছর অব্যাহত রাখবে।

দক্ষিণখান থেকে আসা মোহাম্মদ জাকির হোসেন, যাঁর মেয়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস দিবা পরীক্ষায় অংশ নিয়েছে, তিনি জাগরণ শিক্ষা ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ফাউন্ডেশনের সার্বিক মঙ্গল কামনা করেন।

অভিভাবকরা মনে করেন, এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি ও পড়াশোনায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


বৃত্তি পরীক্ষার আয়োজকরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এর আগে, গত ৮ই নভেম্বর সিরাজগঞ্জে ৮০০ জন এবং ১৫ই নভেম্বর পঞ্চগড়ে রেকর্ড সংখ্যক ৩,০০০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

জাগরণ বৃত্তি পরীক্ষা ২০২৫ এর প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, বিগত ২০১৭ সাল থেকে জাগরণ শিক্ষা ফাউন্ডেশন বৃত্তি প্রদান করে আসছে এবং এর ধারাবাহিকতা বজায় রেখে ২০২৫ সালেও কার্যক্রম চলমান রয়েছে। এই বছরের বৃত্তি পরীক্ষা কার্যক্রম আগামী ২৫শে ডিসেম্বর তারিখে অনলাইনে পরীক্ষা গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃত্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ২০২৬ সালের ১৫ই জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat