×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১২৫ বার পঠিত
চট্টগ্রাম প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় যমুনা অয়েল কোম্পানির সিবিএ নেতা ইয়াকুবকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে মহানগর গোয়েন্দা পুলিশ তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করলে তাকে একটি বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ডিউটি অফিসার মমতাজ বেগম। তিনি জানান, মো. ইয়াকুবকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ থানায় হস্তান্তর করেছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

জানা যায়, যমুনা অয়েলের তেল চুরির হোতা হিসেবে পরিচিত সিবিএ নেতা মো. ইয়াকুব। তিনি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও শ্রমিক লীগ নেতা। শ্রমিক লীগের দাপট দেখিয়ে দীর্ঘ প্রায় ১৬ বছর যমুনা অয়েল কোম্পানিতে প্রভাব খাটিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে হস্তক্ষেপ করে আসছিলেন ইয়াকুব। এছাড়াও ক্যাজুয়াল ও কন্ট্রাক্টর ক্যাজুয়াল নিয়োগ, ফার্নেস অয়েল ও বিটুমিনসহ বিভিন্ন খাতে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে দীর্ঘদিন ধরে জ্বালানি তেল চুরির অভিযোগ রয়েছে ইয়াকুবের বিরুদ্ধে।

সর্বশেষ গত অক্টোবরে নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপো থেকে প্রায় পৌনে চার লাখ লিটার ডিজেল উধাও হওয়ার ঘটনা সামনে এসেছে। ইয়াকুবের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায়ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat