×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ১৫৮ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

শীতের রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল গোটা পরিবারের সদস্যরা। ঘরে আগুন লেগেছে, সম্ভবত টের পাননি শুরুতে আর যখন বুঝতে পারলেন, তখন দেরি হয়ে গিয়েছে। ঘরের মধ্যেই আগুনে পুড়ে মৃত্যু হল একই পরিবারের ৪ সদস্যের। হৃদয়বিদারক ঘটনাটি সংগঠিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ার জয়পুরে। রবিবার (২১ ডিসেম্বর ) রাতে সাড়ে ১২টায় ওই আগুন লাগে বলে খবর। পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, ওই অগ্নিকান্ডে ঝলসে মৃত্যু হল একই পরিবারের ৪ সদস্যের। মৃতরা হলেন, দুর্যোধন দলুই, দুধকুমার দলুই, অর্চনা দলুই ও সম্পা দলুই। ৪ জনই একটি ঘরে একসঙ্গে রাতে ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ১২ টার পর ওই আগুন দেখা যায়। স্থানীয় এলাকাবাসী আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁরা পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনী এসে আগুন নেভালেও তাঁদের কাউকে বাঁচানো যায়নি। শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগতে পারে। প্রাথমিক অনুমান, পুলিশ ও দমকলের। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই জতু গৃহের চারপাশে ঘিরে রেখেছে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat