×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১০৬ বার পঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :

চোখে দেখতে না পারলেও কণ্ঠের শক্তিতে একটি পুরো এলাকা আলোকিত করে চলেছেন বাগেরহাটের শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি এমাদুল। ইংরেজি ও বাংলা সংবাদ পাঠ, বিভিন্ন পাখির ডাক অনুকরণ এবং জনপ্রিয় নায়কদের সংলাপ নিখুঁতভাবে তুলে ধরে তিনি হয়ে উঠেছেন এলাকার পরিচিত ও প্রিয় মুখ।
প্রতিদিন বাজার, রাস্তার মোড় কিংবা জনসমাগমস্থলে এমাদুলের কণ্ঠে খবর ও বিনোদন শুনতে থেমে দাঁড়ান পথচারী, দোকানি ও সাধারণ মানুষ। মুহূর্তেই জমে ওঠে ভিড়। তার কণ্ঠে সংবাদ শোনার সেই দৃশ্য যেন এলাকাবাসীর দৈনন্দিন জীবনের এক অনন্য অনুষঙ্গ।
এমাদুল জানান, মানুষের মুখে হাসি ফোটাতেই তিনি এই কাজ করেন। দৃষ্টিশক্তি না থাকলেও কণ্ঠের মাধ্যমে সমাজের সঙ্গে যুক্ত থাকতে পারাই তার কাছে বড় আনন্দ।
এলাকাবাসী সোহেল ফকির ও বাদল হাওলাদার বলেন,
“এমাদুল চোখে দেখতে না পেলেও তার প্রতিভা অসাধারণ। তিনি আমাদের খবর শোনান, আনন্দ দেন। এমন একজন প্রতিভাবান ও সংগ্রামী মানুষকে সহযোগিতা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।”
স্থানীয়দের প্রত্যাশা, মানবিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে এই দৃষ্টি প্রতিবন্ধি প্রতিভাবান মানুষটি আরও সুসংগঠিতভাবে তার জীবন সংগ্রাম এগিয়ে নিতে পারবেন এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে সক্ষম হবেন।
এমাদুলের মতো মানুষের পাশে দাঁড়ানো শুধু সহানুভূতির বিষয় নয়, বরং একটি মানবিক সমাজ গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব—এমনটাই মনে করেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat