মোঃ সাইদুল ইসলাম হেলাল
স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁ জেলার পুলিশ সুপার যোগদানের পর থেকেই (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম দক্ষতা ও নিষ্ঠা এবং ন্যায়পরায়ণতার মাধ্যমে দায়িত্ব পালন করে চলেছেন। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তিনি নওগাঁ জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হতে যাচ্ছেন।
সার্বিক কর্মদক্ষতা, যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক বিরোধী অভিযান এবং জনবান্ধব পুলিশিংয়ের সংশ্লিষ্ট মহলের মতে, এই অর্জনের পেছনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সুদৃঢ় নেতৃত্বই মূল ভূমিকা পালন করতেছে।
সুশিল সমাজ বলছে এবার আমরা প্রথমবারের মতো শতভাগ নিরাপত্তা ও নিশ্চিন্ত পরিবেশ পাবো বলে আশা করি।। পুলিশের বর্তমানে যে ভূমিকা তাতে করে আমাদের আস্থা বাড়িয়েছে।নওগাঁ জেলায় দায়িত্ব পালনকালে তিনি কঠোর অথচ ভারসাম্যপূর্ণ নেতৃত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন এমটি বলছেন সুশিল সমাজ।
রাজনৈতিক বা সামাজিক চাপ উপেক্ষা করে আইনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি দায়িত্ব পালন করতেছেন বলে স্থানীয় সচেতন মহলও মনে করছেন।
সাধারণ মানুষের পুলিশিং সেবা সহজলভ্য করতে নওগাঁর সকল থানাকে দালালমুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে এরই মধ্যই বেশ কয়টা থানাকে দালাল মুক্ত করা হয়েছে বলে জানা যায়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বেই। পুলিশ সুপারের একক প্রচেষ্টায় নওগাঁর সকল থানাকে সম্পূর্ণ দালালমুক্ত করতে বলিষ্ঠ ভূমিকা রেখে কাজ করে যাচ্ছেন ।
নতুন পুলিশ সুপার বলেন আমার কর্মদক্ষতা দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যেন সাধারণ জনগণ নির্বিঘ্নে পুলিশিং সেবাটা পায় । এই কাজ গুলো করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। সব বাঁধা উপেক্ষা করে নওগাঁ জেলার সকল থানাকে জনকল্যাণমুখী ও নিরীহ মানুষদের ভরসা স্থল হয় সেই হিসেবে কাজ করে যাচ্ছেন।থানায় সেবা নিতে আসা ভুক্তভোগীদের হয়রানি বন্ধ করে সরাসরি সেবা প্রদানের ব্যবস্থা গ্রহন করতেছেন তিনি।
জনগণের আস্থা অর্জনে তিনি যে মূল ভূমিকা গুলো পালন করে যাচ্ছেন তারমধ্য উল্লেখ্য বিষয়গুলি হচ্ছে-
# মাদক উদ্ধার ও উদ্ধার অভিযান অব্যাহত রাখা।
# ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন এনে জনতুর্ভোগ কমানো।
# থানা দালাল মুক্ত করণ করে
পুলিশিং কাজে গতিশীল বৃদ্ধি করার প্রচেষ্টায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
# যে কোন ধরনের ঘটনা ঘটলে দ্রুত রেসপন্স করার জন্য প্রত্যেক থানায় অর্থাৎ কুইক রেসপন্স টিম গঠন করা।
#. পুলিশিং কাজের ক্ষেত্রে নীতি এবং নৈতিকতা প্রতিষ্ঠা করার চেষ্টায় পুলিশ সুপারের ফোন নাম্বার গণমানুষের কাছে।
# গণমানুষের কাছে পুলিশ সুপারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করার জন্য তার ফোন নাম্বার দেওয়া।
যাতে করে জনগণ সহজেই পুলিশ সুপারের সাথে যোগাযোগ ও কথা বলতে পারে।
# অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করার জন্য প্রচেষ্টা গ্রহণ করেছেন।
এ ছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে নতুন করে আরো কিছু পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা চলমান আছে বলে নওগাঁর সম্মানিত পুলিশ সুপার জানান।
একজন ভুক্তভোগী বলেন, আগে থানায় যেতে ভয় লাগতো। এখন থানায় আসতে আর ভয় লাগেনা।সরাসরি ওসি র সাথে কথা বলা যায়,তাছাড়া নতুন এসপি স্যারের সাথে মোবাইলে কথা বলে দ্রুত সেবা পাওয়া যাচ্ছে।এই অর্জনের পিছনে আমি মনে করি জনগণের মূল স্তম্ভ বা শেষ ভরসা নওগাঁ জেলা পুলিশ সুপারের নেতৃত্বেই এই মূল ভূমিকা পালন করতেছে বলে মনে করি।
এ জাতীয় আরো খবর..