×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-০২-০৫
  • ১৩৭ বার পঠিত
এইচ.এম.সবুজ 
চকরিয়া প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুব সমাজের ভাবনা ও প্রত্যাশা জানতে তরুণদের মুখোমুখি হয়েছেন চকরিয়া–পেকুয়া আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় পৌরসভার মৌলবিরকুম বাজারস্থ ঝিলমিল রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। “FARUK MEETS GEN Z – The July Generation” শীর্ষক ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে চকরিয়া–পেকুয়ার সহস্রাধিক তরুণ–তরুণী ও শিক্ষার্থী অংশ নেন।
মতবিনিময় সভায় তরুণরা বন্যা নিয়ন্ত্রণে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও মাদক নির্মূল, নির্বাচিত হলে এমপিকে কীভাবে জবাবদিহির আওতায় আনা হবে, লবণ মাঠ ও চিংড়ি ঘের জবরদখল এবং চাঁদাবাজি বন্ধ, শিক্ষার মানোন্নয়নসহ কারিগরি শিক্ষা বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন তোলেন।
জবাবে আব্দুল্লাহ আল ফারুক এসব বিষয়ে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার।
প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়ে জবাবদিহি কীভাবে নিশ্চিত করা হবে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো কারণে কোনো প্রতিশ্রুতি পূরণে সমস্যা হলে তার কারণ জনগণকে তাৎক্ষণিকভাবে জানানো হবে এবং সমাধানের পথ স্পষ্ট করা হবে।
সভা শেষে তরুণ অংশগ্রহণকারীরা এ ধরনের সরাসরি সংলাপকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat