×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৪
  • ২৮৩ বার পঠিত
ডিমের অস্থির বাজার নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে সরকারের বিভিন্ন সংস্থা। এরই অংশ হিসেবে এবার অভিযানে নেমেছে র‌্যাব। 

সোমবার ভোর ছয়টায় রাজধানীর কাপ্তান বাজারে ডিমের আড়তে অভিযান চালায় র্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

কাপ্তান বাজার থেকে শুরু হওয়া এ অভিযান রাজধানীজুড়ে চলমান থাকবে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেওয়া র‌্যাবের এডিশনাল এসপি সাইফুর রহমান।

তিনি আরও জানান, অভিযান শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। 

এদিকে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, বাজার নিয়ন্ত্রণে আনতে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। 

প্রসঙ্গত, গত কয়েকদিনের ব্যবধানে রাজধানীতে ডিমের দাম হালিপ্রতি প্রায় ১০ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়।

এর আগে ১২ আগস্ট ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে কাপ্তান বাজারে অভিযান পরিচালনা করে র‌্যাব। সেখানে তিন ডিম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এবারও বাজার নিয়ন্ত্রণে না আসায় অভিযান শুরু করল এই এলিট ফোর্স। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat