প্রধান সড়কে অটোরিকশা চলতে না দিলে পুরো রাজধানী দখলের হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশা চালকরা। সোমবার (৫ অক্টোবর) ধর্মঘটের ডাক দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেন তারা। এর আগে রোববার (৪ অক্টোবর) ঢাকার বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রধান সড়কে অটোরিকশা চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছিল।
বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে অটোরিকশা মালিক ও চালকরা জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক দখল করেন। এতে প্রায় দুই ঘণ্টা রাস্তা বন্ধ থাকায় আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিন ভোর থেকেই ঢাকার ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুর, রামপুরা, খিলগাঁও, আগারগাঁওসহ বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভে অবস্থান নেন অটোরিকশা চালকরা। এসময় রাস্তায় কোনো রিকশা দেখলেই ব্যাটারির তার ছিঁড়ে ফেলতে দেখা যায় তাদের।
অটোরিকশাচালকদের রাস্তা দখল ও যান চলাচলে বাধা দেওয়ার এই ঘটনায় ঘটনাস্থলে পুলিশকে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি