×
সদ্য প্রাপ্ত:
জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১০-১৫
  • ৬১ বার পঠিত
মোঃ মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:

নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় নদী দখল ও দূষণমুক্ত করতে সমন্বিত উদ্যোগ জোরদার করেছে সরকার। এরই অংশ হিসেবে রাজশাহীর বারনই নদী পুনরুজ্জীবিত করতে নেওয়া মেগা প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা ব্রিজ সংলগ্ন এলাকায় ‘রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ’ প্রকল্প এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি বারনই নদীর নাব্যতা সংকট নিরসন, অবৈধ দখল উচ্ছেদ এবং শিল্প ও গৃহস্থালি বর্জ্যের দূষণ বন্ধে গৃহীত পদক্ষেপের খোঁজখবর নেন।

প্রতিমন্ত্রী বলেন, "বারনই নদীর প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা গেলে এ অঞ্চলের পরিবেশ সুরক্ষার পাশাপাশি কৃষিকাজে সেচ সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে। সরকারের উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ ও জলজ সম্পদ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।"

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং নির্ধারিত মেয়াদের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্পের কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat