×
  • প্রকাশিত : ২০২৬-১১-১০
  • ২৫ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি,  নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় গতকাল গভীর রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জামিয়া আশরাফিয়া মাদ্রাসা সকালে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এ সময় তিনি অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন।

অগ্নিকাণ্ডের ধোঁয়ায় অসুস্থ হয়ে মাদ্রাসার ৬৩ জন শিক্ষার্থী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ছাড়া আরও একজন শিক্ষার্থী স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সকালে মাদ্রাসা পরিদর্শনকালে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি তাঁদের দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat